লাক্কাতুরার আঙিনায় হঠাৎ বিসিবির সিকিউরিটি আর গোয়েন্দাদের তোড়জোড়। দুপুর দুইটার পরপর কিছু মানুষের আনাগোনায় স্টেডিয়ামের গ্যালারিতে যখন মিলছিলো প্রাণের স্পন্দন। তখনই শৈশব না পেরুনো আহাদ নামে স্থানীয় এক বালক ঘটালেন এক কাণ্ড।
সিলেট স্টেডিয়ামের গ্যালারির নিরাপত্তা প্রাচীর ভেদ করে মাঠে ঢুকে পড়েন তিনি। মুমিনুলের সাথে সেলফি তোলার চেষ্টাও করেন। পরক্ষণেই বিসিবির নিরাপত্তারক্ষীরা তাকে নিয়ে বের হন মাঠ থেকে। এরপর তাকে নেয়া হয় নিরাপত্তা হেফাজতে।
তার সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন গণমাধ্যমকর্মীরা। জানা গেছে নিরাপত্তা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
