আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি ওই আসনের জাতীয় পার্টির দুইবারের সংসদ সদস্য।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি মনোনয়ন পত্র জমা দেবন।
আজ বুধবার তিনি সাংবাদিকদের বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। রাজপথের রাজনীতি থেকে উঠে এসেছি। সুনামগঞ্জের অনেক বরেণ্য রাজনীতিবিদের কর্মী ছিলাম। দুর্নীতি বিরোধী স্থানীয় আন্দোলনসহ অনেক আন্দোলনে সক্রিয় কর্মী এবং নেতৃত্বে ছিলাম। সংসদে এবং এলাকায় মানুষের কল্যাণে কাজ করেছি। অনেক কাজ করেছি। অনেক কাজ করতে পারিনি। ইচ্ছার কমতি ছিল না।
তিনি এলাকার মানুষের সমর্থন প্রত্যাশা করে বলেন, আমার প্রতীক লাঙ্গল। সবার উপকার করতে পারিনি। দৃঢ়ভাবে এটিও বলবো কারও কোনো ক্ষতি করিনি। সবাইকে সম্মান দিয়েই পথ চলেছি। আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে আবার আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
