ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পারভেজ হোসেন বাবু (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ২টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, তার মরদেহটি মর্গে রাখা হয়েছে।
কারাগার সূত্র জানায়, চিকিৎসার জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর গত ৭ নভেম্বর তাকে ঢাকা মেডিকেলের পুরাতন ভবন ২য় তলার ২২০ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্যাচাইন গ্রামে। বাবার নাম আব্দুর ছালাম মিয়া। কয়েদী নং-৩১৫/এ।