বাঁশখালীতে সংসদ নির্বাচনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ এএম

দ্বাদশ সংসদ নির্বাচ‌নে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ আওয়ামীলীগ সমর্থিত ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। চট্টগ্রাম জেলা রিটানিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যাল‌য়ে মনোনয়নপত্র জমা দেন এবং সহকা‌রি রিটা‌নিং অ‌ফিসার ও বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কার্যাল‌য়ে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে।

জেলা রিটানিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যাল‌য়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দু'বারের সংসদ সদস্য মোস্তা‌ফিজুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মু‌জিবুর রহমান সিআইপি, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ ও সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর পক্ষে বাঁশখালী জাতীয় পাটির নেতা ইব্রাহিম আল হোছাইনীর নেতৃত্বে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র পক্ষ থেকে মো: মামুন আবছার চৌধুরী জমা দেন বলে সূত্রে জানা যায়।

অপরদিকে সহকা‌রি রিটা‌নিং অ‌ফিসার ও বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জেসমিন আক্তারের কার্যাল‌য়ে স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসাবে মো: শফকত হোসাইন চাটগামী, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসাবে এম. জিল্লুল করিম শরীফি, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মো: খালেকুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন। বাঁশখালীতে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেন সহকা‌রি রিটা‌নিং অ‌ফিসার ও বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জেসমিন আক্তার।

আওয়ামীলীগের ৩ প্রার্থীঃ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মোস্তা‌ফিজুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ সমর্থিক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মু‌জিবুর রহমান সিআইপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন মনোনয়ন পত্র জমাদান করায় সাধারণ কর্মী সমর্থকদের কৌতুহল দেখা দিয়েছে। দলে তিন জনের মনোনয়ন টিকিয়ে রাখবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারন কর্মীরা।

ছবি সংযুক্তঃ   ১)উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ২) দৈনিক পুর্বদেশ পত্রিকার সম্পাদক মু‌জিবুর রহমান সিআইপি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত