কুমিল্লার ১১ আসনে ১২১ মনোনয়নপত্র দাখিল, জমা নেয়নি ৮ জনের

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লার ১১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১২১ জন প্রার্থী।  বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ২৩টি রাজনৈতিক দলের মনোনীতরা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লার ১১টি আসনে স্বতন্ত্র প্রার্থী ৩০ জন। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ১১ জন, বাংলাদেশ তরিক ফেডারেশ ৫, বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি) ৭, বাংলাদেশ সাংস্কৃতি মুক্তিজোট (মুক্তিজোট) ৩, জাতীয় পার্টি ১১, ইসলামী ঐক্যজোট ৫, জাসদ ২, জাকের পাটি ১০, গণফোরাম ৩, তৃণমূল বিএনপি ৫, গণফ্রন্ট ৪, কল্যাণ পার্টি ১, কংগ্রেস ৫, পিপলস্ পার্টি ১, কৃষক শ্রমিক জনতা লীগ ৫, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ২, বাংলাদেশ খেলাফত আন্দোলন ২,  বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ  ৩, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি  ১, ন্যাশনাল পিপলস্ পাটি ১, বাংলাদেশ ওয়াকার্স পার্টি ১,  বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন  ১ জন মনোনয়নপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার রাত ৯টায় সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার  মু. মুশফিকুর  রহমান।

এদিকে কুমিল্লার ১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২১ জন।  এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে বরুড়া আসনে, ১৫ জন। সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে কুমিল্লা- ৬ আসনে ৬ জন।
 
রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সূত্রে জানা গেছে,  কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস) আসনে ১২ জন, কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনে ১২ জন, কুমিল্লা-৩ (মুরাদনগর ) আসনে ১৪ জন,  কুমিল্লা-৪ (দেবিদ্বার ) আসনে ১৪ জন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ জন, কুমিল্লা-৬ (সদর) আসনে ৬ জন,  কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১০ জন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১৫ জন, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ ) আসনে ৯ জন,  কুমিল্লা-১০ (সদর দক্ষিণ- নাঙ্গলকোট -লালমাই ) আসনে ৭ জন এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম ) আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

এদিন বিকেল চারটায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। দু-একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর আবেদন জানালেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন।

এদিকে নির্দিষ্ট সময় মনোনয়নপত্র নিয়ে হাজির না হওয়ায় ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নেয়নি রিটার্নিং কর্মকর্তা। 
এরা হলেন- বাংলাদেশ সুপ্রিম পার্টি- মো: জিয়াউল হক, গণফ্রন্ট দলের আবুল কালাম ইদ্দিস, কুমিল্লা আসন-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া বাংলাদেশ কংগ্রেস, মো: হুমায়ুন কবির, আসন -৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া বিকল্প ধারা বাংলাদেশ- হোসেইন সরকার, আসন-৭ চান্দিনা মো: সেলিম, সুপ্রিম পার্টির কুমিল্লা আসন-১০ (সদর দক্ষিন, লালমাই ও নাঙ্গলকোট) বাংলাদেশ কংগ্রেস-আরিফুর রহমান, কুমিল্লা -৪ দেবিদ্বার, মুনিরুল ইসলাম - জাসদ - আসন ৬ কুমিল্লা সদর, আসন-৩ মুরাদনগর স্বতন্ত্র জাকারিয়া মাসুদ।

জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মু. মুশফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের সময়সীমা মতো ৮ জন প্রার্থী না আসায় তাদের মনোনয়নপত্র জমা নেওয়া সম্ভব হয়নি। এছাড়া যারা নির্বাচনী বিধি অমান্য করবে, নির্বাচনী বিধি অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থ্য নেওয়া হবে। আমার কাছে সকল প্রার্থী সমান। আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের সাথে কুমিল্লা ১১ টি আসনে একজন করে বিচারক আজ (বৃহস্পতিবার ) থেকে কাজ করবেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর  নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত। বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত