জন্মদিনে শৈশবগুরুকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন শচিন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম

জন্মদিনে শৈশবের গুরু রমাকান্ত আচরেকারকে  শ্রদ্ধাভরে স্মরণ করে আবেগাপ্লুত পোস্ট করেন শচিন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রয়াত গুরুর সঙ্গে নিজের ছোটবেলার ছবি প্রকাশ করেন তিনি।

পোস্টে শচিন লেখেন, ‘সেই মানুষটার প্রতি যার জন্য আমি ক্রিকেটার হতে পেরেছি। আমায় যা শিখিয়েছেন তা জীবনভর আমার সঙ্গে থেকে গেছে। জন্মদিনে তাই সবচেয়ে বেশি করে মনে পড়ছে আপনার কথা। আমার জন্য এতো কিছু করার জন্য অনেক অনেক ধন্যবাদ আচরেকার স্যার।’

২০১৯ সালে ৮৭ বছর বয়সে প্রয়াত হন রমাকান্ত আচরেকার। কোচ হিসেবে ক্রিকেটে আজীবন অবদানের সম্মাননা স্বরূপ ‘দ্রোনাচার্য’ পুরস্কারে সম্মানিত করা হয় তাকে। ২০১০ সালে পদ্মশ্রী খেতাব পান তিনি।  নিজের গুরুর জন্মদিনে এমন আবেগ সহকারেই তাকে স্মরণ করেন ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত