কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রাম, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিবিএ ও এমবিএ বিষয়গুলো উল্লেখযোগ্য।
আগামী বছর থেকে আমরা পাবলিক হেলথ, ফার্মেসি, ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ব্যাচেলর ও মাস্টার্স করার সুবিধা চালু করতে যাচ্ছি। এ বিশ্ববিদ্যালয়ে শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্সের ওপর ব্যাচেলর্স ও মাস্টার্স করার সুবিধা আছে। এ ধরনের উচ্চশিক্ষা কর্মসূচিগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তিকৃত ছাত্রছাত্রীদের জাতীয় অর্থনীতি, প্রকৌশল প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিনির্ভর কর্মফল বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করছে।
আমাদের আইন বিভাগ এবং ব্যবসায়িক প্রশাসন বিভাগে বেশিরভাগ শিক্ষার্থীরা ভর্তি হয়। তাছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংসহ ইংলিশ বিভাগেও ভর্তির ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে রয়েছে বিভিন্ন ধরনের বৃত্তি পাওয়ার সুব্যবস্থা। যেমন ১০০ শতাংশ পর্যন্ত মেধাভিত্তিক বৃত্তি, একক মা, এতিম, আদিবাসী, নারী উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা কোটা এবং আরও অনেক ধরনের বৃত্তি রয়েছে।
এ বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বাজারে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের পাঠ্যক্রমগুলো উন্নয়ন করা হয়।