গবেষণা সহযোগী খুঁজছে সিপিডি, আবেদন করুন দ্রুত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটিতে গবেষণা সহযোগী পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

পদ: গবেষণা সহযোগী।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি। 

অতিরিক্ত যোগ্যতা: ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি এবং অর্থনীতিতে গভীর জ্ঞান এবং শ্রম অর্থনীতি, পরিবেশগত অর্থনীতি, আর্থিক অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং সামষ্টিক অর্থনৈতিক নীতি সম্পর্কিত বিষয়গুলোতে জ্ঞান থাকতে হবে।  ইংরেজি পড়তে, লিখতে, কথা বলার এবং বোঝার দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: লাগবে না।

বেতন: ৫৫,০০০ টাকা (মাসিক)।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: দেশের যে কোনো জায়গা ।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত