পাকিস্তানি অভিনেত্রী নওশীন মাসুদ মারা গেছেন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপক ও প্রযোজক নওশীন মাসুদ ৪২ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রাক্তন স্বামী তারিক কুরাইশি।   

জুনায়েদ জামশেদ, আমির জাকি, জুনুনসহ পাকিস্তানের বিখ্যাত সব শিল্পী ও ব্যান্ডের জন্য মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নওশীন। এছাড়া ‘জাল’, ‘কলোনি ১৯৫২’, ‘ডলি কি আয়েগি বারাত’, ‘ঘর তো আখির আপনা হা ‘-এর মতো ধারাবাহিকে তার অভিনয় এখনও পাকিস্তানিদের মনে গেঁথে আছে।

তারিক কুরাইশি জানান, তার প্রাক্তন স্ত্রী নওশীন তাদের দুই সন্তানকে ভালোবাসতেন। তারা ছিল তার পরামর্শদাতা। তিনি যখনই সন্তানদের দেখতেন তার মুখ উজ্জ্বল থাকত।

১৯৮১ সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন নওশীন। সেখানেই তার বেড়ে ওঠা। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ওপর পড়াশোনা করে নাম লেখান অভিনয়ে। ব্যক্তিগত জীবনে তারিক কুরাইশিকে বিয়ে করেন। পরে তাদের বিচ্ছেদ হয়। এ সংসারে জন্ম নেয় দুই পুত্র সন্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত