‘অ্যানিমেল’-এ রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন তৃপ্তি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ এএম

তৃপ্তি দিমরি

মাত্র ৬ দিনে ৫০০ কোটির ক্লাবের পথে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। আয়ের দিক থেকে ‘জওয়ান’-এর পর এ বছরের সবচেয়ে বেশি মুনাফা করা সিনেমা এটি। রণবীর ছাড়াও এখানে রয়েছেন রাশমিকা মান্দানা। তবে সিনেমায় রাশমিকাকে ছাড়িয়ে গেছেন ছোট্ট এক চরিত্রে অভিনয় করা তৃপ্তি দিমরি। অল্প কিছু দৃশ্যে হাজির হয়েও যেন মাতিয়ে দিয়েছেন তিনি। এখানে তাকে দেখা গেছে জোয়া চরিত্রে।

এই সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সোশ্যালে বেশ চর্চা চলছে। ছবির দৃশ্যে তৃপ্তিকে অর্ধনগ্ন অবস্থায় দেখা গেছে। অনেকে দৃশ্যটি নিয়ে তৃপ্তিকে রীতিমতো কটাক্ষও করছেন। তবে কেউ কেউ রণবীর আর তৃপ্তির উষ্ণ রসায়ন দারুণ পছন্দ করছেন। সেই দৃশ্যের কিছু স্থিরচিত্র এবং ভিডিও অন্তর্জালেও ছড়িয়ে পড়েছে। এবার সেই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন তৃপ্তি।

তৃপ্তি দিমরি

ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেছেন, ‘শুরুতে এসব আমাকে অস্বস্তিতে ফেলত। আমি বিরক্ত বোধ করতাম। আমি এমন একজন, যাকে খুব কমই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। আমি খুব সামান্যই সমালোচিত হয়েছি। আমার প্রথম কিছু সিনেমার ক্ষেত্রে আমি ১০ শতাংশ সমালোচিত হয়েছি, আবার ৯০ শতাংশ প্রশংসিত হয়েছি। এই ছবির ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। তাই শুরুতে আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আর নিজেকে সবার থেকে দূরে রাখছিলাম। কিন্তু পরে আমি নিজের সঙ্গে সময় কাটিয়েছি। আর এ ব্যাপারে ভেবেছি।’

রণবীর কাপুর ও তৃপ্তি দিমরি

চর্চিত দৃশ্যটির শুটিং দিনের কথা স্মরণ করে তৃপ্তি বলেছেন, ‘সেই দিন সেটে মাত্র চারজন উপস্থিত ছিলেন। সেটে ছিলাম আমি, রণবীর, সন্দীপ স্যার আর ডিওপি। অন্য কারও থাকার প্রয়োজন ছিল না বলে সেটে আর কেউ ছিলেন না। পাঁচ মিনিট অন্তর তারা আমাকে জিজ্ঞেস করতেন যে আমার কোনো অসুবিধা হচ্ছে না তো। আমি স্বচ্ছন্দ বোধ করছি তো। আপনার আশপাশের মানুষেরা যখন আপনাকে এতটা সাপোর্ট দেন, আর আপনাকে সব রকম স্বচ্ছন্দ অনুভব করান, তখন আপনার কোনোভাবেই অস্বস্তি বোধ হবে না।’

তৃপ্তি দিমরি

অভিনেত্রী আরও বলেন, ‘নিশ্চয় অনেক মানুষ জানেন না যে এসব দৃশ্য কীভাবে শুট করা হয়। আর সেটের পরিবেশ কেমন থাকে। তাদের কল্পনাশক্তি এক অন্য দিশায় নিয়ে যায়। আসল সত্যিটা সেসব মানুষের কাছে নিশ্চয় আশ্চর্যজনক। সত্যি বলতে আমি সেই দৃশ্যের সময় স্বচ্ছন্দ ছিলাম। আর আমার চরিত্র যা দাবি করবে, আমি নিশ্চয় তা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত