মেগানকে নিয়ে বর্ণবাদী বার্তা, পুলিশের সাবেক ৬ কর্মকর্তার দণ্ড

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম

অভিনেত্রী ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এবং ব্রিটিশ রাজপরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হোয়াটসঅ্যাপে আপত্তিকর এবং বর্ণবাদী বার্তা পাঠানোর জন্য লন্ডনের ছয় প্রাক্তন পুলিশ কর্মকর্তাকে দণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের এই সাজা দেওয়া হয়।  

লন্ডন মেট্রোপলিটন পুলিশের আন্টি-করাপশন অ্যান্ড অ্যাবিউস কম্যান্ডের নেতৃত্বদানকারী কমান্ডার জেমস হারম্যান সাজা শুনানির পর এক বিবৃতিতে বলেছেন, ‘ওই বার্তাগুলোর বর্ণবাদী ও বৈষম্যমূলক বিষয়বস্তু একেবারেই ভয়ঙ্কর’। 

বার্তাগুলো ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে পাঠানো হয়েছে। তারা তখন পুলিশ বাহিনীতে কাজ করতেন না বলে জানা গেছে সংবাদমাধ্যম সূত্রে। হারমান বলেন, ‘আমরা স্বীকার করি যে এই মামলাটি পুলিশিং-এর প্রতি আস্থার ক্ষতি করতে পারে।’ 

ওই ছয়জন কর্মকর্তাই পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন। বিবিসির নিউজনাইট প্রোগ্রামের তদন্তের পর  তাদের অভিযুক্ত করা হয়েছিল। সূত্র : রয়টার্স

×
সর্বশেষ সর্বাধিক পঠিত