শনিবার আপিলের শেষ দিনে ভিড় নেই নির্বাচন কমিশনে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ পিএম

শনিবার (৯ ডিসেম্বর) আপিলের শেষ দিন সকাল ১০টা থেকে যথারীতি প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। কিন্ত গত ৪ দিনের তুলনায় আজ ভিড় অনেকটাই কম দেখা গেছে।

গতকাল শুক্রবার পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন ৪৩১ জন। প্রথম দিনে ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিনে ১৫৫ ও চতুর্থ দিনে ৯৩ জন আপিল আবেদন করেছিলেন।

আজ শনিবার বেলা এগারোটার দিকে নির্বাচন কমিশন ভবনে দেখা যায়, কেন্দ্রীয় বুথে বেশকিছু প্রার্থী আপিলের আবেদন করছেন। এর বাইরে সিলেট ও রংপুর বুথসহ প্রায় সবখানে ২/১ জন করে প্রার্থী আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত