সিকদার ইন্স্যুরেন্সের আইপিও আবেদন ২১ ডিসেম্বর শুরু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ এএম

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ২১ ডিসেম্বর থেকে শুরু হবে, যা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এসইসির নির্দেশনা অনুযায়ী, কোম্পানিটির আইপিওতে আবেদনের জন্য প্রত্যেক স্থানীয় বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আর অনাবাসী বাংলাদেশিদের বিনিয়োগ থাকতে হবে ন্যূনতম ১ লাখ টাকা। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে অভিহিত মূল্যে ১৬ কোটি টাকার মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে সিকদার ইন্স্যুরেন্স। এসইসির ৮৮২তম কমিশন সভায় কোম্পানিটির এ আইপিও অনুমোদন দেওয়া হয়। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি মেয়াদি আমানত রাখা, শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত