হানিমুন শেষে ফিরলেন পরমব্রত, ঘোর কাটছে না পিয়ার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম

আয়ারল্যান্ডে হানিমুন শেষে কলকাতায় ফিরলেন টলিউডের নবদম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ডাবলিনসহ আয়ারল্যান্ডের একাধিক শহরে সপ্তাহখানেক সময় কাটালেন তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হানিমুন শেষে ফেরার পর ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন পরমব্রত। ওদিকে হানিমুনের ঘোর কাটছে না পিয়ার। সোশ্যাল মিডিয়ায় দাম্পত্য জীবনের কিছু ঝলক শেয়ার করেছেন তিনি।

এতে দেখা যায়— কখনও কফির কাপে, কখনও ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছেন পিয়া। পরমব্রত অবশ্য ব্যক্তিগত জীবন সবসময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন। এবারও তার ব্যতিক্রম নয়।

গত ২৭ নভেম্বর পিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। এমনিতে গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে পরমব্রতের ঘর বাধা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার শেষ ছিল না। বলা যায়, একরাশ নেতিবাচকতার মধ্যেই হানিমুনে গিয়েছিলেন দুজন।

অবশ্য দুই বছর আগেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন অনুপম। এরপর থেকেই পরমব্রতর সঙ্গে পিয়ার সম্পর্ক নিয়ে কানাঘুষা শোনা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত