টেলিফোনে পুতিনকে কী বললেন ‘নাখোশ’ নেতানিয়াহু?

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় ৫০ মিনিট টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার (১০ ডিসেম্বর) তাদের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা হয়।
 
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ফোনালাপে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন পুতিন। তিনি নেতানিয়াহুকে বলেন, রাশিয়া সন্ত্রাসবাদের নিন্দা জানায়। যেহেতু ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় বেসামরিক মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।

পুতিন বলেন, হামাসের সঙ্গে যুদ্ধ থামাতে এবং বেসামরিক মানুষের দুর্দশা নিরসনে রাশিয়া সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। এছাড়া গাজায় আটকে থাকা রুশ নাগরিকদের ফিরিয়ে আনা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

অপরদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহু বলেন, জাতিসংঘের রুশ দূত ইসরায়েলের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন এতে তারা খুশি নন। এছাড়া ইরানের সঙ্গে রাশিয়া যে গভীর সম্পর্ক গড়ে তুলছে তা নিয়েও ইসরায়েল নাখোশ বলে মন্তব্য করেন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, গত ৭ অক্টোবর হামাস যে হামলা চালিয়েছে, সেটি যদি অন্য কোনো দেশে হত, তারাও একই প্রতিক্রিয়া দেখাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত