চার স্পিনার নিয়ে ভারতে টেস্ট খেলবে ইংল্যান্ড

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

জানুয়ারিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ হিসেবে ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এ সফরে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। দলে নতুন মুখ টম হার্টলে ও শোয়াইব বশির। ফিরেছেন উইকেটকিপার বেন ফোকস ও স্পিনার জ্যাক লিচ।

হাটুর অস্ত্রোপচার পরবর্তী রিহ্যাব সেরে এই সিরিজ দিয়ে আবার মাঠের ক্রিকেটে ফিরবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ পেসার জিমি অ্যান্ডারসনও।

২০ বছর বয়সী অফস্পিনার শোয়াইব বশির এবার কাউন্টি ক্রিকেটে সমারসেটের হয়ে ১০ উইকেট শিকার করেন। বাঁহাতি স্পিনার টম হার্টলেও দলের স্পিন শক্তি বাড়াবেন। লেগ স্পিনার হিসেবে রেহানকে রাখা হয়েছে দলে। এছাড়া অভিজ্ঞ জ্যাক লিচের সঙ্গে পার্টটাইমার হিসেবে জো রুটতো আছেনই। পেসার গাস অ্যাটকিনসনও রয়েছেন অভিষেকের প্রত্যাশায়। 

ভারত সফরে ইংল্যান্ড স্কোয়াড:

বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), শোয়াইব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস (উইকেটকিপার), টম হার্টলে, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট এবং মার্ক উড।

ইংল্যান্ডের ভারত সফরের সূচী:

১ম টেস্ট: ২৫-২৯ জানুয়ারি, হায়দ্রাবাদ

২য় টেস্ট: ২-৬ ফেব্রুয়ারি, ভিজাগ

৩য় টেস্ট: ১৫-১৯ ফেব্রুয়ারি, রাজকোট

৪র্থ টেস্ট: ২৩-২৭ ফেব্রুয়ারি, রাঁচি

৫ম টেস্ট: ৭-১১ মার্চ, ধর্মশালা

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত