বিতর্কিত রেফরিংয়ের তদন্ত চেয়ে কিংস-ওড়িশা ম্যাচ শেষে কেবল নিজের বিবৃতি দিয়ে কলিঙ্গ স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন বসুন্ধরা কিংস কোচ অষ্কার ব্রুজোন। তিনি বলেন, 'আমি এই ম্যাচের কোন টেকনিক্যাল অ্যানালিসিস করতে চাই না। খেলার বৃহত্তর স্বার্থে শুধু অনুরোধ করবো এএফসি যাতে বাংলাদেশের এই দলটার সঙ্গে এএফসি কাপে যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে। ঘরের মাঠে আগের ম্যাচের পর আমরা রেফারির নিরপেক্ষতা নিয়ে অভিযোগ করেছিলাম- যে রেফারি আমাদের অগ্রযাত্রা থামাতে চেয়েছেন। তবে সেই ম্যাচে আমার ছেলেরা অসাধারণভাবে ফিরে এসে ম্যাচ জিতেছিল। তবে আজ...। আমি আবারও বলছি, এএফসির অবশ্যই রেফারির বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত। এখানে দুটি ঘটনা ঘটতে পারে। প্রথমত হতে পারে অর্থনৈতিক ব্যাপার। দ্বিতীয়ত কারো কর্তৃক নির্দেশিত হয়ে এমনটা করেছে। এটাই এই ম্যাচ নিয়ে আমার বক্তব্য। এছাড়া আর কিছু বলতে চাই না, ধন্যবাদ।'
×
