ছয় দিন ধরে নিখোঁজ কারাবন্দী নাভালনি, উদ্বিগ্ন হোয়াইট হাউস

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কারাবন্দী বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি ছয় দিন ধরে নিখোঁজ। তাকে কোথায় রাখা হয়েছে— তা জানেন না আইনজীবীরা। এমনকি তার কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি উল্লেখ করেন।

নাভালনিকে সর্বশেষ মেলেখোভো এলাকার একটি কারাগারে রাখা হয়েছিল। গত আগস্টে তাকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে আনা হয় উগ্রপন্থায় উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠা, উসকানি ও অর্থায়নের অভিযোগ।

যদিও এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। নাভালনির সমর্থকেরা দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা বন্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী নেতাকে গ্রেপ্তার ও কারাবন্দী করা হয়েছে।

অপরদিকে কারাগার থেকে নাভালনির নিখোঁজ হওয়ার ঘটনায় হোয়াইট হাউস ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত