পাকিস্তানি কাশ্মীরের চেয়ে ১৮ গুণ বেশি খরচ করা হয় ভারতীয় কাশ্মীরে!

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৯ এএম

পাকিস্তানের আজাদ কাশ্মীরের চেয়ে ভারত শাসিত জম্মু কাশ্মীরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কমপক্ষে ১৮ গুণ বেশি খরচ করা হয়। অস্ট্রিয়ার এসপিওসহ (সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি) কাশ্মীর সাংস্কৃতিক কেন্দ্র (ভিয়েনা) কাশ্মীরে আর্থ-সামাজিক উন্নয়ন- জনগণের দৃষ্টিভঙ্গি শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছিল। ভিয়েনায় রাজনৈতিক একাডেমী ডব্লিউবিএতে অনুষ্ঠিত সেমিনারটিতে এই তথ্য ওঠে এসেছে।

সেমিনারটিতে ভিয়েনার কাশ্মীর সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক নাঈম খান ভারত শাসিত অঞ্চলটি নিয়ে আলোচনা করেন। তিনি ভারত ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন চিত্র তুলনা করে পরিসংখ্যান উপস্থাপন করেন। 

নাঈম খান উভয় দেশের সমাজিক ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বাজেট বরাদ্দ এবং প্রকৃত ব্যয়ের পরিমাণ নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ্য করেছেন যে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তান শাসিত কাশ্মীরের চেয়ে কমপক্ষে ১৮ গুণ বেশি ব্যয় করা হয়।

তিনি আরও উল্লেখ করেছেন যে পাকিস্তান শাসিত কাশ্মীরে গত কয়েক বছরে অবকাঠামো উন্নয়নে কোনো বিনিয়োগ হয়নি। এছাড়াও পাকিস্তান শিক্ষা খাতেও কম ব্যয় করে। এ খাতটিতে ভারত পাকিস্তানের চেয়ে দশগুণ বেশি খরচ করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত