দেশজুড়ে র‍্যাবের ৪২২ টহল দল, ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‍্যাবের ৪২২টি টহল দল এবং ১৫২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। আজ মঙ্গলবার সকালে র‍্যাব ও বিজিবির জনসংযোগ বিভাগ পৃথক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, ‘রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) ১৩০টি টহল দলসহ সারা দেশে ৪২২টি টইল দল মোতায়েন রয়েছে।’

র‍্যাবের বার্তায় আরও বলা হয়, ‘দেশের বিভিন্ন স্থানে যাত্রী ও পণ্য পরিবহণে দূরপাল্লার যানবাহনকে র‍্যাব টহলের মাধ্যমে এসকর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে।’

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাস স্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে। 

এদিকে বিজিবি জানিয়েছে, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত