কুমিল্লা সিটি মেয়রের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ ডিসেম্বর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আরফানুল হক তার কর্মের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত