বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, ওসি আসাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা অফিসার মানিক ভূঞা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত