আগের দিন ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। আজ দেখাচ্ছেন মিচেল মার্শ। দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি ছুঁতে অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানের চাই আর কেবল ১০ রান।
পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের দ্বিতীয় দিন মার্শের ব্যাটে এগোচ্ছে স্বাগতিকরা। ৭ উইকেটে ৪৭৬ রান নিয়ে দিনের প্রথম সেশন শেষ করেছে তারা। ১ ছক্কা ও ১৫ চারে ১০৬ বলে ৯০ রান করে অপরাজিত আছেন মার্শ।
১৫ রান নিয়ে দিনটি শুরু করেছিলেন মার্শ। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান নামেব ১৪ রান নিয়ে। তাদের জমে ওঠা ৯০ রানের জুটি ভাঙেন আমির জামাল। ৪টি চারে ৩৪ রান করা অ্যালেক্স ক্যারিকে বোল্ড করে দেন এই পেসার।
পরে এই পেসার ভেঙে দেন মিচেল স্টার্কের স্টাম্পও। ৪ উইকেট নিয়ে জামাল অপেক্ষায় আছেন অভিষেকে পাঁচ উইকেটের কীর্তি গড়ার।
এক প্রান্তে নিজের মতো খেলে যান মার্শ। সুযোগ পেলেই মারেন বাউন্ডারি। ৬৬ বলে ফিফটিতে পা রাখেন মিডল অর্ডার ব্যাটসম্যান। দেখেশুনে খেলে কাঙ্ক্ষিত তিন অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। ক্রিজে তার সঙ্গী হিসেবে আছেন প্যাট কামিন্স। ৯ রানে খেলছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
