মনোনয়ন বাতিলের বিরুদ্ধে শাম্মী-সাদিক-শামীমের রিট

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে তিন প্রার্থী রিট করেছেন। তারা হলেন- বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়। রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত, বাছাই চলে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ আজ রবিবার (১৭ ডিসেম্বর)। আর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত