আমি নিজ দলের ষড়যন্ত্রের শিকার: জাপা এমপি বাবলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম

আওয়ামী লীগের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টিকে ২৬ টি আসন ছেড়ে দিয়েছে। এসব আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন প্রার্থীরা। আওয়ামী লীগ-জাপার সমঝোতা তালিকায় জায়গা হয়নি জাতীয় পার্টির কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা।

এ বিষয়ে জানতে চাইলে আজ রবিবার সন্ধ্যায় তিনি দেশ রূপান্তরকে বলেন, আমি নিজ দলের ষড়যন্ত্রের শিকার। আওয়ামী লীগের সমঝোতার তালিকায় শুরুর দিকে আমার নাম ছিল। কিন্ত আলোচনার এক পর্যায়ে আমার দলের একটা অংশ ষড়যন্ত্র করে আমার নাম বাদ দেয়। ৯০ এর পর দলের ও হুসেইন মোহাম্মদ এরশাদের পক্ষে কাজ করার কারণে আমি ৫বার জেল খেটেছি।

আবু হোসেন বাবলা বলেন, এবার জাতীয় পার্টির একটা অংশ নির্বাচনে যাওয়ার পক্ষে ছিল। কিন্ত শুরু থেকেই আমিসহ আরও কিছু নেতাকর্মীরা বিএনপি জামায়াত বর্জন করার পরও নির্বাচনে যাওয়ার পক্ষে কথা বলি। অথচ আমার আসন বাদ দিয়ে সমঝোতা হলো। এটা মানতে কষ্ট হচ্ছে।

তবে তার আসনে সমঝোতা না হলেও দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে যাওয়ার ঘোষণা দেন বাবলা। তিনি বলেন, আমি মাঠের যোদ্ধা তাই এবারের নির্বাচন থেকে সরে না গিয়ে লাঙল নিয়ে নির্বাচন করব। পল্লিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের পর এই দলে কারও একক অবধান থাকলে সেটা আমার।

জাতীয় পার্টির কো চেয়ারম্যান আবু হুসেন বাবলা রাজনীতিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ১৯৮৬ সালে এরশাদ সরকারের আমলে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বাবলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত