পদ্মা সেতুর ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ এএম

নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য গৃহীত ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ করেছে সেতু কর্র্তৃপক্ষ। গতকাল সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন আনুষ্ঠানিকভাবে অর্থ বিভাগের সচিবের কাছে এ দুই কিস্তির ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকা হস্তান্তর করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকারও বেশি; যা সেতু কর্র্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। গত বছর অর্থ বিভাগের সঙ্গে সংশোধিত ঋণ চুক্তি স্বাক্ষর করে সেতু কর্র্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদসহ ৩৫ বছরে ঋণের টাকা ফেরত দেবে সেতু কর্র্তৃপক্ষ। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থবছরে চারটি কিস্তি করে ১৪০টি কিস্তিতে সুদ-আসল পরিশোধ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত