রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য আতশবাজি, পটকা ফাটানো, ফানুস ওড়ানো ও মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ ঘোষণা দেওয়া হয়।
ওই আদেশে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ও ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষের প্রাক্কালে ডিএমপি এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ-উৎসবে অংশ নেবে। তবে এ আনন্দ-উৎসব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকা-ে লিপ্ত হয়ে থাকে। এরই পরিপ্রেক্ষিতে ১৮ ডিসেম্বর রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো ও মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করছি।
