পড়ে আছে ওষুধ, স্যালাইনের প্যাকেট আর চশমা!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরের এ ঘটনায় একটি বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নাদিরা আক্তার পপি (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি।  

আগুন নেভানোর পর তেজগাঁও থেকে কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। সেখানে পুড়ে যাওয়া বগিটিতে দেখা গেছে, আগুন নিভেছে ঠিকই কিন্তু আছে পুড়ে যাওয়া চিহ্ন। একটি বগিতে দেখা যায় পড়ে আছে ওষুধ, স্যালাইনের প্যাকেট আর চশমা। পড়ে আছে কোনো শিশুর স্কুল ব্যাগও।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেনটি খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। তারা চিৎকার করতে শুরু করেন। এরপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত