মাগুরার দুটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে চান সাকিব

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, আগামী ৭ জানুয়ারী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা সকলে যার যার এলাকার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফুর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীককে বিজয়ী করে আনবেন। আমরা সবাই এক সাথে কাজ করে মাগুরার দুইটি আসনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার আগে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরে বিজয় শোভাযাত্রা বের করে। এ সময়  মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহান বিজয় দিবসের বিজয় শোভাযাত্রায় অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত