দেশের পাঠক নন্দিত জাতীয় দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (২০ ডিসেম্বর)।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশ রূপান্তরের কার্যালয়ে কেক কেটে উদযাপনের শুভ সূচনা করেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান ও পত্রিকাটির প্রকাশক মাহির আলী খাঁন রাতুল এবং ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন রুপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, বার্তা সম্পাদক শাহ আলম বাবুল, জেনারেল ম্যানেজার মো. হারুনের রশীদ, প্রধান প্রতিবেদক আশরাফুল হক, বিশেষ প্রতিনিধি উম্মুল ওয়ারা সুইটি, সরোয়ার আলম, শরীফুল আলম সুমন, মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ প্রমুখ।
