চেন্নাই সুপার কিংসে ‘মুজ-আর্ট’ এর সতীর্থ যারা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন। এবার সেই দলে জায়গা পেয়েছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। ঘরের মাঠ চিপকের কন্ডিশন বিবেচনায় ফিজের কাটার কাজে লাগানোর পরিকল্পনা থেকেই ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে সিএসকে। ডানহাতি সুরেশ রায়না খ্যাত উত্তর প্রদেশের হার্ডহিটার ফিনিশার সামির রিজভিও আছেন নতুন আসা ক্রিকেটারদের তালিকায়। তবে বেন স্টোকস না থাকায় ড্যারিল মিচেলের অন্তর্ভুক্তি শক্তি যোগাবে চেন্নাইকে। ঘরের ছেলে শার্দূল ঠাকুরকেও ফিরে পেয়েছে চেন্নাই। বিশ্বকাপে তাক লাগানো রাচিন রবীন্দ্রকেও দেখা যাবে এবার হলুদ জার্সিতে।

চেন্নাইয়ের স্কোয়াড বরাবরই শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হয়ে থাকে। গতবার ভালো নৈপূন্য দেখানো মাহিশা পাথিরানার সঙ্গে লড়াই করেই একাদশে জায়গা পেতে হবে মোস্তাফিজকে। ১৯ জন ক্রিকেটারকে রিটেইন করে রেখে ৩১.৪ কোটি রুপি নিয়ে নিলামের মঞ্চে হাজির হয় চেন্নাই। 

চেন্নাই সুপার কিংসের নতুন খেলোয়াড়

নাম

ধরন

পারিশ্রমিক (রুপি)

ড্যারিল মিচেল

অলরাউন্ডার

১৪ কোটি

সামির রিজভি

ব্যাটার

৮ কোটি ৪০ লাখ

শার্দূল ঠাকুর

বোলার

৪ কোটি

মোস্তাফিজুর রহমান

বোলার

২ কোটি

রাচিন রবীন্দ্র

অলরাউন্ডার

১ কোটি ৮০ লাখ

অভিনাশ রাও আরাভেল্লি

কিপার

২০ লাখ

 

নিলাম শেষে চেন্নাই স্কোয়াড

চেন্নাই সুপার কিংসের পুরো স্কোয়াড (২৫ ক্রিকেটার, ৮ বিদেশি)

নাম

দেশ

ধরন

পারিশ্রমিক (রুপি)

রবীন্দ্র জাদেজা

ভারত

অলরাউন্ডার

১৬ কোটি

ড্যারিল মিচেল

নিউজিল্যান্ড

অলরাউন্ডার

১৪ কোটি

দীপক চাহার

ভারত

বোলার

১৪ কোটি

মহেন্দ্র সিং ধোনি

ভারত

কিপার

১২ কোটি

সামির রিজভি

ভারত

ব্যাটার

৮ কোটি ৪০ লাখ

মঈন আলি

ইংল্যান্ড

অলরাউন্ডার

৮ কোটি

রুতুরাজ গায়কোয়াড়

ভারত

ব্যাটার

৬ কোটি

শিবাম দুবে

ভারত

অলরাউন্ডার

৪ কোটি

শার্দূল ঠাকুর

ভারত

বোলার

৪ কোটি

মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ

বোলার

২ কোটি

মিচেল স্যান্টনার

নিউজিল্যান্ড

অলরাউন্ডার

১ কোটি ৯০ লাখ

রাচিন রবীন্দ্র

নিউজিল্যান্ড

অলরাউন্ডার

১ কোটি ৮০ লাখ

রাজবর্ধন হাঙ্গারগেকার

ভারত

অলরাউন্ডার

১ কোটি ৫০ লাখ

প্রশান্ত সোলাঙ্কি

ভারত

বোলার

১ কোটি ২০ লাখ

ডেভন কনওয়ে

নিউজিল্যান্ড

ব্যাটার

১ কোটি

মাহিশা থিকশানা

শ্রীলঙ্কা

বোলার

৭০ লাখ

নিশান্ত সিন্ধু

ভারত

অলরাউন্ডার

৬০ লাখ

আজিঙ্কা রাহানে

ভারত

ব্যাটার

৫০ লাখ

মাথিশা পাথিরানা

শ্রীলঙ্কা

বোলার

২০ লাখ

তুষার দেশপাণ্ডে

ভারত

বোলার

২০ লাখ

মুকেশ চৌধুরী

ভারত

বোলার

২০ লাখ

অজয় মণ্ডল

ভারত

অলরাউন্ডার

২০ লাখ

শেখ রশিদ

ভারত

ব্যাটার

২০ লাখ

সিমারজিৎ সিং

ভারত

বোলার

২০ লাখ

অভিনাশ রাও আরাভেল্লি

ভারত

কিপার

২০ লাখ

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত