ভুটানে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত গেলফু সিটি প্রকল্প উন্মোচন  

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ পিএম

ভুটানের গেলফুতে প্রস্তাবিত বিশেষ প্রশাসনিক অঞ্চল (এসএআর) প্রকল্প উন্মোচন করেছেন দেশটির রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। ভুটানের ১১৬তম জাতীয় দিবসের ভাষণে তিনি এক হাজার বর্গ কিলোমিটারের গেলফু মেগাসিটি প্রকল্প নিয়ে কথা বলেন।

একইসঙ্গে জানালেন, প্রস্তাবিত ভূমি আসাম এবং উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য অতিক্রম করে মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর পর্যন্ত বিস্তৃত, যা গতিশীল অর্থনৈতিক করিডোর গঠনে দক্ষিণ এশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত করে।

ভুটানের রাজা বলেন, আমরা যদি সুযোগটি কাজে লাগাই, ভালো পরিকল্পনা করি এবং তাহলে আমরা একটি অনন্য অবস্থানে থাকব। এ সময় তিনি সাম্প্রতিক ভারত সফরের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সফরে ভারত সরকার ভুটানে যাওয়ার প্রধান সড়কগুলোর সংস্কার ও প্রসারণে তাদের পূর্ণ অঙ্গীকার ব্যক্ত করেছে। তারা ভূটানের সীমান্তঘেঁষা দুই-তিনটি শহরকে রেললাইনের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছে।

গেলফুতে প্রস্তাবিত বিশেষ প্রশাসনিক অঞ্চল (এসএআর) একটি স্বায়ত্তশাসিত অর্থনৈতিক হাব হিসেবে পরিকল্পনা করা হয়েছে। স্বায়ত্তশাসন এবং আইনি স্বাধীনতার সঙ্গে এই অঞ্চল একটি স্বতন্ত্র অর্থনৈতিক হাবে পরিণত হবে। পাশাপাশি অনুকূল ব্যবসায়িক পরিবেশ এবং বাধ্যতামূলক প্রণোদনার মাধ্যমে বিদেশি বিনিয়োগকেও আমন্ত্রণ জানাবে ভুটান। আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক শান্তি ও প্রশান্তির অনন্য পরিচয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত