ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতীর মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সাগর আলী (৩০) নামে হাজতির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি। তার হাজতি নম্বর ৪৬৯৩২/২৩। বাবার নাম মোবারক আলী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত