সিমে পড়ে ভেতরের দিকে ঢোকা বলে ব্যাট চালিয়েছিলেন মার্ক চাপম্যান। কিন্তু বোল্ড হয়েছেন ঠিকই। শরীফুল ইসলামের তোপে নিউজিল্যান্ড। নিজের দ্বিতীয় স্পেলে শরীফুল নিলেন তৃতীয় উইকেট, ২১তম ওভারে ৬৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলল স্বাগতিকেরা!
ওয়ানডে ক্যারিয়ারে ১৪তম বাংলাদেশি বোলার হিসেবে ৫০ উইকেট নিলেন শরীফুল।
ফিরে দুই থিতু ব্যাটসম্যানকেই ফেরালেন শরীফুল। ল্যাথামের পর এবার তাঁর শিকার দারুণ ফর্মে থাকা ইয়াং। অফ স্টাম্পের বাইরে থেকে ড্রাইভ করতে গিয়েছিলেন ইয়াং, ধরা পড়েছেন পয়েন্টে মিরাজের হাতে। ৬১ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড।
দুই স্পেল, দুই রকম শরীফুল
৪-০-১৬-০
৩-০-৬-৩*
২১ ওভারে নিউজিল্যান্ড ৬৫/৫।
