উজিরপুরে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ এএম

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডপাশা নামক এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন ট্রলি চালক রুবেল (২৫) ও হেলপার সোহরাব হোসেন কবিরাজ (৩০)। নিহতদের বাড়ি উজিরপুর উপজেলার জয়শ্রী বরর্তা গ্রামে। 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার পথে ছেড়ে আসা দ্রুতগতির সাকুরা পরিবহনের বাসটি জয়শ্রী থেকে ইচলাদী যাওয়ার পথে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি দুমড়ে মুচড়ে গেলে ট্রলির চালক রুবেল ও হেলপার সোহরার ঘটনাস্থলেই মারা যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডানপাশে গাছের ওপর গিয়ে পড়লে বাসটিও ক্ষতিগ্রস্ত হয়। ঘাতক বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছেন। উজিরপুর থানার ওসি জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত