৮০০ পিচ ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: আব্দুল গফুরের ছোট ছেলে মো.ফরিদুল ইসলামকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ইয়াবাসহ পুত্র ফরিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর বলেন, ‘একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে। আমি যতটুকু শুনেছি পাশে একজন মেয়ের কাছে মূলত ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু ডিবি পুলিশ মেয়েটিকে ছেড়ে দিয়ে আমার ছেলেকে গ্রেপ্তার করে।’ 

কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ডিবির একটি চৌকশ টিম চেয়ারম্যানপুত্রের মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করে। বর্তমানে সে ডিবি হেফাজতে রয়েছে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত