নির্বাচনে কারচুপির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সার্বিয়া

  • নির্বাচনে কারচুপির অভিযোগে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া
  • পুলিশের বিরুদ্ধে মারধোর ও গ্রেপ্তারের অভিযোগ বিরোধী দলের নেতাদের
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম

ব্যাপক কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও নতুন করে ভোটগ্রহণের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া।

সদ্য সমাপ্ত নির্বাচনে ভোট কেনা, ব্যালট বাক্স ভরে রাখা ও ভোটারদের ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছে মধ্য ও বামপন্থি দলের ঐক্যজোট।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় চলমান বিক্ষোভ কর্মসূচি সহিংস আকার নেয়। রাজধানী বেলগ্রেডে সিটি হলের জানালা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীদের একটি অংশ। এতে পুলিশ সদস্যরা সিটি হলের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে। খবর আনাদলু এজেন্সি।

জাতির উদ্দেশে ভাষণে সহিংসতায় বিদেশি ইন্ধনের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক।

রবিবার রাত ১০টায় পুলিশের বাড়তি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও পিপার স্প্রে করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। আটক করা হয় বেশকিছু বিরোধী নেতাকর্মীকে। এমনকি পুলিশের বিরুদ্ধে মারধোরের অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা।

বিরোধীদলসহ বিক্ষোভকারীরা শহরটিতে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন।

গত ১৭ ডিসেম্বর সার্বিয়ার জাতীয় ও স্থানীয় নির্বাচনে ৩৯.৩৪ শতাংশ ভোট পেয়ে ৪৯টি আসনে বিজয়ী হয় প্রেসিডেন্ট ভুসিকের সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত