বার্সার বড়দিনের উপহার ব্রাজিলের ভিতর রকি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ এএম

'বড়দিনে আমি যা চাই তা হলো তুমি।' সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এমন ক্যাপশনই দিয়েছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। আর প্রত্যাশা অনুযায়ী সেই 'তুমি'কে পেয়েছে ক্লাবটি। কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকি।

মৌসুমের শুরুটা ভালো করলেও ধীরে ধীরে নিজেদের ছন্দ হারাতে থাকে বার্সেলোনা। অবস্থা এমন যে পয়েন্ট টেবিলের তলানির দলগুলোও এখন চোখ রাঙাচ্ছে বার্সাকে। তার অন্যতম প্রধান কারণ সেন্টার ফরোয়ার্ড রবার্ট লেভানদফস্কির অফফর্ম। সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই পোলিশের।

মৌসুমের শুরুটা ভালো করলেও ধীরে ধীরে নিজেদের ছন্দ হারাতে থাকে বার্সেলোনা। অবস্থা এমন যে পয়েন্ট টেবিলের তলানির দলগুলোও এখন চোখ রাঙাচ্ছে ব্লু গ্রানাদের। তার অন্যতম প্রধান কারণ সেন্টার ফরোয়ার্ড রবার্ট লেভানদফস্কির অফফর্ম। সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই পোলিশ তারকার। তাই ভিতর রকেই সমাধান মিলতে পারে বলে আশা করছে ক্লাবটি।

কদিন আগে কোচ জাভি রকিকে নিয়ে বলেছিলেন, 'সে দলের জন্য একটি আশা। খুব ভালো একজন খেলোয়াড় এবং আমি মনে করি সে আমাদের জন্য অনেক অবদান রাখতে পারে। কাজ, লক্ষ্য, ত্যাগ... সে এমন একজন খেলোয়াড় যে অনেক উচুতে যেতে পারবে।'

গত জুলাইয়েই ভিতর রকির সঙ্গে চুক্তিটা করে বার্সেলোনা। তবে ধারে গত ছয় মাস অ্যাতলেতিকো পারানেন্সে ছিলেন ১৮ বছর বয়সী এই তরুণ। যদিও এই মৌসুমই থাকার কথা ছিল ব্রাজিলিয়ান ক্লাবে। তবে ক্লাবের করুণ অবস্থায় ছয় মাসেই তাকে দলে টানে বার্সা। আজ কাতালান শহরে পৌঁছেছেন এই ব্রাজিলিয়ান। এরপর ক্লাবের জার্সি পরে করেছেন ফটোশুটও।

সামাজিকমাধ্যমে দেওয়া সেই ভিডিওতে দেখা যায় কেউ একজন পর্দা উন্মোচন করছেন। এরপর স্ক্রিনে দেখা যায় রককে। জার্সিতে থাকা বার্সেলোনার লোগোতে চুমু খাচ্ছেন এই ব্রাজিলিয়ান। তবে বার্সায় এলেও এখনও দলের সঙ্গে যোগ দিচ্ছেন না এই তরুণ। ২৯ ডিসেম্বর প্রথমবারের মতো জাভির অধীনে অনুশীলন করবেন। আর অফিশিয়াল প্রেজেন্টেশন হবে ৩ জানুয়ারি। 

গত গ্রীষ্মের দল বদলে ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বপ্নের ক্লাব বার্সেলোনাতে যোগ দেন রকি। ৭ বছরের চুক্তিতে তাকে পেতে ৩০ মিলিয়ন ইউরো খরচ হয়েছে ক্লাবটির। এরসঙ্গে আরও ৩১ মিলিয়ন ইউরো ভেরিয়েবল রয়েছে। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

ব্রাজিলের ক্লাব পারানেন্সের হয়ে ৮১ ম্যাচে ২৮ গোল করেছেন রক। বছরের শুরুতে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের শিরোপা জয়ে ৮ ম্যাচে ৬ গোল করে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এর মধ্যেই জাতীয় দলেও অভিষেক হয়েছে তার। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি নেমে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের কীর্তি গড়েন তিনি।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত