জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের এমপি ফখরুল ইমাম বলেছেন, ‘আমার পোস্টার আগে ছাপানো হয়েছে সেখানে আওয়ামী লীগ সমর্থিত লেখাটা লিখতে ভুলে গেছি। আবার যখন ছাপানো হবে তখন লিখে দেব। আওয়ামী লীগ আমাদের সমর্থন দিয়েছে-এই সত্য কথাটা লিখতে কোনো অসুবিধা নেই।’
আজ বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
তিনি বলেন, নির্বাচনে আমি জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছি, আশা করি এই আসনের জনসাধারণ আমার কাজের মূল্যায়ন করে আবারও আমাকেই নির্বাচিত করবে, ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।
