আগেই ফেসবুকে জানান দিয়েছিলেন জ্যাকি!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী জিলানী জ্যাকির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১১ নম্বর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের (৪০ ব্যাচের) শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ধারণা করছে জ্যাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করতে পারেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জ্যাকির সহপাঠী সৈয়দ নাজমুস সাকিব তাকে নিয়ে লিখেছেন, শোকগাঁথা। লিখেছেন, তুমুল আড্ডাবাজ ছিল। ডিপার্টমেন্টের যেকোনো ফেস্টিভ্যালে জ্যাকি ছাড়া গতি ছিল না। সারারাত ডিপার্টমেন্ট সাজিয়ে প্রোগ্রাম নামিয়ে ফেলতো। আল্পনা হোক বা ডিজাইন; সেখানে জ্যাকির হাতের ছোঁয়া থাকতোই। 

জ্যাকির ফেসবুকের একটি স্টোরি শেয়ার করে লিখেছেন,২৪ ঘণ্টার আগের স্টোরি, বুঝিই নাই যে সিরিয়াস ছিল। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফাজ উদ্দীন বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছি জ্যাকি আত্মহত্যা করেছেন। পরে বিভাগ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত