সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীটিতে সৈনিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদ: সৈনিক
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি/সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারি প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা: পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ০ ইঞ্চি।
ওজন: পুরুষ ৪৯.৯০ কেজি ও নারী ৪৭ কেজি।
বুক: পুরুষ স্বাভাবিক ৩০ ইঞ্চি স্ফীত ৩২ ইঞ্চি। নারী স্বাভাবিক ২৮ ইঞ্চি স্ফীত ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়স: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭-২১ বছর। তবে ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা এক বছর শিথিলযোগ্য।
প্রশিক্ষণ: ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
আবেদন ফি: ৩০০ টাকা
আবেদন শুরু: ১০ জানুয়ারি ২০২৪
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪
