প্রয়াত হলেন বলিউড অভিনেতা সাজিদ খান। অনেকদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন কিন্তু এবার আর শেষরক্ষা হয়নি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার ছেলে।
‘মাদার ইন্ডিয়া’ ছবির কারণেই সর্বাধিক পরিচিতি পেয়েছেন সাজিদ খান। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন মেহবুব খানের ছেলে। এরপর ‘মায়া’ ছবি দিয়ে সাফল্য়ের চূড়ায় পৌঁছান তিনি। তাকে দেখা গেছে জনপ্রিয় আমেরিকান টিভি শো ‘দ্য বিগ ভ্যালি’তেও।
মুম্বাইয়ের বস্তিতে জন্ম সাজিদের। প্রযোজক মেহবুব খান তাকে দত্তক নেন। ১৯৯০ সালে বিচ্ছেদ হয় সাজিদ খানের। অনেক বছর ধরেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কেরালায় থাকতেন তিনি।
