আজ কালকিনি আসছেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ এএম

আজ শনিবার (৩০ ডিসেম্বর) প্রথমবারের মতো মাদারীপুরের কালকিনিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার আগমনকে সামনে রেখে কালকিনি জুড়ে শুরু হয়েছে সাজ সাজ রব। উচ্ছ্বাস বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত তারা। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, কালকিনতে প্রধানমন্ত্রী প্রথম এই সফরকে ঘিরে গত কয়েকদির ধরে প্রতিদিনই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাঠ, মঞ্চ তৈরিসহ বিভিন্ন ধরনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় তারা।

শনিবার টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে কালকিনি আসবেন শেখ হাসিনা। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন। কালকিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীরা যেমন অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রীকে বরন করে নিতে, আবার স্থানীয় বাসিন্দারা অপেক্ষা করছেন তার কাছে তুলে ধরবেন তাদের দাবি-দাওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত