সপ্তাহখানেক আগেই সুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বোন অর্পিতা খানের বাড়িতেই বিয়ে সারেন। তবে বিয়ের পরে সেভাবে ক্যামেরার সামনে দেখা যায়নি নবদম্পতিকে।
সম্প্রতি বিমানবন্দরের বাইরে দেখা গেল আরবাজ এবং সুরাকে। আলোকচিত্রীদের দেখেই মুখ লুকোচ্ছিলেন নতুন বৌ। তবে আরবাজ দাঁড়িয়ে ছবি তুললেন। কিন্তু তার স্ত্রীর মুখ অর্ধেক ঢাকা ছিল টুপিতে।
সূত্রের খবর, মধুচন্দ্রিমাতে যাচ্ছেন তারা। প্রতি বছর আরবাজ ‘নিউ ইয়ার’ উদ্যাপন করতে বিশেষ কিছু পরিকল্পনা করে থাকেন। এ বছরটা আরও বিশেষ। স্ত্রী সুরার সঙ্গে প্রথমবার নতুন বছরকে স্বাগত জানাবেন তিনি। তবে মধুচন্দ্রিমার জন্য নবদম্পতি কোথায় গিয়েছেন সেটাও এখনও জানা যায়নি।
২৪ ডিসেম্বর এক প্রকার চুপিসাড়েই বিয়ে সারেন তিনি। তার নতুন জীবনের শুরুতে উপস্থিত ছিল গোটা খান পরিবার। হাজির ছিলেন মালাইকা-আরবাজের ছেলে আরহান খান।
