লিফলেট ফটোকপি করে প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম

দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে জমে উঠেছে নৌকা, লাঙ্গল, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রার্থীর প্রচারণা। গণসংসযোগ, মাইকিং, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে ব্যস্ত সময় করছেন প্রার্থীরা। শহরের অলিগলি হতে গ্রামের হাট-বাজার ছেঁয়ে গেছে পোস্টারে। কিন্তু অন্য প্রার্থীদের থেকে ব্যতিক্রম ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ। লিফলেট ফটোকপি করে তিনি একাই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজের পোস্টার নিজেই লাগাচ্ছেন। এমন দৃশ্য দেখা গেছে দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলায়। 

সরেজমিনে দেখা গেছে, লিফলেট ফটোকপি করে তা ভোটারদের মাঝে বিতরণ করে যাচ্ছেন। তার সঙ্গে নেই কোন নেতা-কর্মী। এমনকি গাছে উঠে নিজের পোস্টার নিজেই টাঙানোর কাজ করছেন। এলাকার উন্নয়নে ভোটারদেরকে ঈগল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন।

শাহনেওয়াজ ফিরোজ শুভ বলেন, আমি নির্বাচিত হলে দিনাজপুর-৬ আসনকে জেলায় রূপান্তর, যানজট নিরসনে বাইপাস সড়ক নিমার্ণ, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসসহ ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

ঈসমাইল হোসেন বলেন, “অনেক লড়াই করে তিনি প্রার্থীতা ফিরে পেয়েছেন। তিনি ফটোকপি করে করে ভোটারদেরকে লিফলেট দিচ্ছেন। এটা সত্যি অবাক করার বিষয়। তার এমন কাজ দেখে আমরা অবাক হচ্ছি। আমরা সাধারণ ভোটাররা এরকম সাধারণ প্রার্থী চাই যারা আমাদের জন্য কাজ করে যাবে।” 

রঞ্জন রায় নাম এক ভোটার বলেন, ‘ঈগল মার্কার প্রার্থী শুভ অনেক ভালো মানুষ। ধনী গরীবকে তিনি এক চোখে দেখেন। তিনি আমাদের সাথে মিলে মিশে কাজ করেন। আমাদের প্রায়ই খোঁজ খবর নেন। আমরা সহজেই তার কাছে গিয়ে আমাদের সুবিধা-অসুবিধার কথা তাকে বলতে পারি।’ 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত