ডিজিটাল পাল্লায় মেপে মাদক বিক্রি করেন আকিদুল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম

রাজবাড়ির বালিয়াকান্দিয়ায় ডিজিটাল পাল্লায় মাদক মেপে বিক্রি করা আকিদুলকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আকিদুল শেখ (২০) নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের বাসিন্দা।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

জানা গেছে, শুক্রবার রাতে থানার এসআই মো. নাসির উদ্দিন মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪ গ্রাম হিরোইন ও মাদক মাপার ডিজিটাল পাল্লাসহ তার নিজ বাড়ি থেকে আকিদুল শেখকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আকিদুলকে শনিবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত