আফিফ যাওয়ার দুই ওভারের মাথায় স্যান্টনারের আরও এক শিকার বনে সাজঘরে ফিরেছেন তাওহীদ হৃদয়। তাতে ১১ ওভার যেতেই ৬৮ রানে পাঁচ ব্যাটার ফিরলেন সাজঘরে।
স্যান্টনারের অফ স্টাম্পের বাইরের বলে স্কয়ার কাট খেলতে গিয়েছিলেন হৃদয়। সফল হননি। কিউই কিপার সেইফার্ট আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সফল হয়েছেন স্যান্টনার।
হৃদয়ের ব্যাটে এসেছে দুই চারে ১৮ বলে ১৬ রান।
আম্পায়ার অবশ্য কট বিহাইন্ড দেননি, তবে স্যান্টনার নেন রিভিউ। সফল হয়েছে সেটি।
