বাংলাদেশ থেকে ১৫২২ জন দক্ষ শ্রমিক নিচ্ছে তুরস্ক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক গত বুধবার (২৭ ডিসেম্বর) তুরস্কের নির্মাণাধীন আকুইউ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। এটা নির্মাণ করছে রাশিয়ার অন্যতম স্বনামধন্য হোল্ডিং কোম্পানি টিটান-২ এর সিস্টার কোম্পানি টিএসএম। কোম্পানিটি বৃহৎ তুরস্কের দশ ভাগ বিদ্যুতের চাহিদা পূরণ করে থাকে।

বর্তমানে এই কোম্পানিটি আদানা এলাকার মার্সিন শহরের নিকটে ভূমধ্যসাগর তীরবর্তী আকুইউ নামক স্থানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজে নিয়োজিত আছে। এই বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ শ্রমিক হিসেবে বিভিন্ন পেশায় বাংলাদেশ থেকে ১৫২২ জন দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে টিএসএম। সেই লক্ষ্যে দুবাইয়ের বিখ্যাত নির্মাণ কোম্পানি 'নুর-আত্ব-তিন বিল্ডিং কনস্ট্রাক্টিং এলএলসি' টিএসএম এর সহযোগী হিসেবে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার বিষয়টি ব্যবস্থাপনা করা হচ্ছে। ইতোমধ্যে টিএসএম এনার্জি দুবাইয়ের নূর-আত্ব-তিন বিল্ডিং কনস্ট্রাক্টিং এলএলসিকে ১৫২২ জন জনশক্তি প্রেরণের চাহিদাপত্র প্রেরণ করেছে।

টিএসএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়েভগনী ইয়াতচেংকো পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে অভ্যার্থনা জানান। পরিদর্শনকালে বাংলাদেশের রাষ্ট্রদূত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি বিষয়টির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের জনশক্তি কর্মঠ, নিয়মানুবর্তী এবং কাজের প্রতি অত্যন্ত যত্নশীল।

তিনি জেনে খুশি হন যে, এইসব প্রার্থীদেরকে টিএসএম এর নিজস্ব ট্রেইনার এবং সিলেক্টর বাংলাদেশে অবস্থান করে তাদের নিজেদের কারিকুলাম অনুযায়ী ব্যবাহারিক ও মৌখিক পরীক্ষা নিয়ে নির্বাচন করবেন। বাংলাদেশ হতে প্রেরণকৃত শ্রমিকদের বাসস্থান, খাবার ও বিনোদনের ব্যবস্থাগুলোও তিনি পর্যবেক্ষণ করেন।

এছাড়াও প্রতিটি কক্ষে এয়ার কন্ডিশন আছে, প্রতি রুমে চারজন করে থাকবে। এছাড়া আছে প্রশস্থ মসজিদ, পরিস্কার সুবিশাল ক্যাফেটেরিয়া, সুপারশপ, লন্ড্রি পর্যবেক্ষণ করেন তিনি। রাষ্ট্রদূত এই সুবিশাল আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন।

নুর-আত্ব-তিনের অঙ্গ-প্রতিষ্ঠান বাংলাদেশের 'ভার্সেটাইলো এইচ আর' এর উদ্ভাবিত 'ম্যানেজমেন্ট গভরনিং ইকো সিস্টেম (এম জি ই এস)' নামক সফটওয়্যার ও প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দক্ষ জনশক্তি নির্বাচন ও রপ্তানির বিষয়ে ইতোমধ্যেই সফলতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করেন টিএসএম এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা।

রাষ্ট্রদূত মো. আমানুল হকের সম্মানে টিএসএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়েভগনী ইয়াতচেংকো এক নৈশভোজের আয়োজন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত