আবারও মেয়েদের রঙে রঙিন। ১০ ফেব্রুয়ারি প্রকাশিত। ছবি: মোশারফ হোসেন
কালো কাচের গাড়ির আড়ালেই কেটেছে এমি মার্তিনেজের ঢাকা সফর। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে কাছ থেকে দেখার সুযোগ পাননি সমর্থকরা। ৪ জুলাই প্রকাশিত। ছবি: মোশারফ হোসেন
গরম থেকে রক্ষা পেতে। ছবিটি রাজধানীর বিজয় সরণি এলাকার। ৪ জুন প্রকাশিত। ছবি: মহুবার রহমান
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অধিকাংশ সড়ক। ছবিটি ১০ আগস্ট প্রকাশিত
পথের ক্লান্তি ভুলে উড়াল পথে। ৩ সেপ্টেম্বর প্রকাশিত। ছবি: সাহাদাত পারভেজ
আগুনে পোড়া কপাল। ১৫ সেপ্টেম্বর প্রকাশিত। ছবি: মারুফ রহমান
জীবন এমনও হয়। দুই সন্তানকে রিকশার সামনে নিয়ে রাজধানীর পথে নামছেন রিকশাচালক রাসেল। শিশুসন্তান ঘরে থাকবে, মায়ের কাছে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সব জীবন নয় সমান। বাবার রিকশার সামনে থাকা ছাড়া তাদের আর কোনো কোল নেই। ৪ অক্টোবর প্রকাশিত। ছবি: মারুফ রহমান
ট্রাক থেকে পড়ে যাওয়া গম ঝুঁকি নিয়ে কুড়াচ্ছেন এক নারী। চট্টগ্রামের এ কে খান মোড় থেকে তোলা। ১৩ নভেম্বর প্রকাশিত। ছবি: আকমাল হোসেন
বিএনপি কর্মী আবদুল হামিদ ভূঁইয়াকে গ্রেপ্তার করতে গিয়ে বাসায় না পেয়ে তার স্ত্রী পুতুলকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মা পুতুলের মুক্তির দাবিতে মানববন্ধনে দাদির কোলে শিশুর আর্তনাদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে তোলা। ২৯ নভেম্বর প্রকাশিত। ছবি: মহুবার রহমান
টিসিবির পণ্যের জন্য যুদ্ধ। ছবিটি রাজধানীর ফকিরাপুলে তোলা। ২৭ ডিসেম্বর প্রকাশিত। ছবি: মহুবার রহমান
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালান কুলসুম বেগম। ছিলেন গৃহিণী কিন্তু স্বামী ছেড়ে যাওয়ার পর বাধ্য হয়েই হাল ধরেছেন সংসারের। ২৯ ডিসেম্বর প্রকাশিত। ছবি: মারুফ রহমান