অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে বড় মঞ্চে ফিরছেন এমা রাদুকানু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিশ্চিত হয়েছে ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানুর। চূড়ান্ত ড্রয়ে ইউএস ওপেনজয়ী এ খেলোয়াড়ের সুযোগ খুলে যায় শেষ সময়ে অন্য আরেকজন নাম প্রত্যাহার করায়। বুধবার যুক্তরাষ্ট্রের লরেন ডেভিস কাঁধের ইনজুরির কারণে নিজের নাম সরিয়ে নেন। তাতেই সাবেক এ ব্রিটিশ নাম্বার ওয়ান সুযোগ পেয়ে যান ১২৮ খেলোয়াড়কে নিয়ে আগামী ১৪ জানুয়ারি হতে যাওয়া চূড়ান্ত ড্রয়ে।

২৫৭ দিন পর প্রতিযোগিতামূলক টেনিসের কোর্টে ফেরেন এমা রাদুকানু। তিনটি অস্ত্রোপচার, আট মাসের পুনর্বাসন, হুইলচেয়ার এবং আরও ইনজুরির শঙ্কা কাটিয়ে নিউজিল্যান্ডের এএসবি ক্ল্যাসিক প্রতিযোগিতা দিয়ে। আজ ওয়ার্ল্ড নাম্বার টু এলিনা সেভিতলনার কাছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেট জিতলেও পরে হেরে যান রাদুকানু।

গ্র্যান্ড স্লামজয়ী ২১ বছর বয়সী রাদুকানুর জন্য বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের চূড়ান্ত ড্রয়ে সরাসরি জায়গা পাওয়াটা বেশ স্বস্তির খবর। বিশেষ করে অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ালিফাইং রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতার কারণে। এএসবি ক্ল্যাসিক দিয়ে আট মাস পর ফিরে প্রথম ম্যাচে জয়ের পর এমা বলেছিলেন, ‘শরীর ঠিকঠাক মতো কাজ করছে। মানসিক অবস্থা কী ছিল তা ঠিক পরিস্কার করাটা কঠিন। আট মাস অনেক লম্বা সময়। মাঠে ফিরে আমি কিছুটা শকের মধ্যে ছিলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত